Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ০১:০৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীকে ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবী

✍ WP Import
🕒 মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ০১:০৯ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর সমর্থনে মিছিল সমাবেশ

 

 

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কোম্পানীগঞ্জে বিশাল মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল পয়েন্টে উক্ত মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিএনপি ঘোষিত ৩১ দফা ও হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত মিছিল সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

ক্ষিণ রণিখাই ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনউল্যাহর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সুলতান মিয়া, সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, কমর উদ্দিন, এখলাছুর রহমান, জমশিদ আলী, যুবদল নেতা রফিক আহমদ, আলমগীর হোসেন, সরকুম আলাদা, আলী হোসেন, রহিম উদ্দিন, পারভেজ আহমদ, হেলাল উদ্দিন ও তেরা মিয়া প্রমুখ।

 

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জবাসীর সুখে দুখে হাকিম চৌধুরী সবসময় পাশে ছিলেন। তাঁকে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী করা হলে বিজয় সুনিশ্চিত। স্থানীয় নেতাকর্মীদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।

সিলেট-৪ আসনে হাকিম চৌধুরীকে ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবী
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com