Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | ১২:৪৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জনগনই আমার মূল শক্তি এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল 

✍ WP Import
🕒 শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | ১২:৪৫ পূর্বাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, কামরুজ্জামান কামরুল বলেন,এই জনগন আমার মূল চালিকা শক্তি, জনগনের ভালোবাসায় আমি বার বার হেরে যাই, তাদের ভালোবাসার শক্তি নিয়েই আমি সাৃনের দিকে এগিয়ে যেতে চাই, আগামী ক্রয়াদশ জাতীয় নির্বাচনে ১৮ কোটি মানুষের শেষ আশ্রয় স্তল সকলের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রী নির্বাচিত হলে এ দেশকে একটি মডেল দেশ হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি মানুষের সেবা তার দৌড় গোঁড়ায় পৌঁছে দেওয়া হবে।

 

শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি।

 

আগামী ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কামরুল বলেন, জনগণই আমার শক্তি। তারা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মঞ্জুর আলীর সভাপতিত্বে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, বালিজুরি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নাসির মিয়া, জেলা যুবদল সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম প্রমুখ।

জনগনই আমার মূল শক্তি এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল 
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com