Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | ১১:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুমার পর বিশেষ দোয়া

✍ WP Import
🕒 বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | ১১:৩৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক।।

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে জুমার নামাজের পর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কর্মসূচির তথ্য জানিয়েছেন মিডিয়া দলের সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের সব জেলা-মহানগরে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুমার পর বিশেষ দোয়া
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com