logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ জুন ২০২৬ ০১:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিছনাকান্দি পাথর সরবরাহকারী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুন ২০২৬ ০১:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুন ২০২৬ ০১:১৭ অপরাহ্ন
বিছনাকান্দি পাথর সরবরাহকারী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত আব্দুল কাদির সুমন

মতিউর রহমান | গোয়াইনঘাট:


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর সরবরাহকারী সমবায় সমিতির ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার হাদারপার বাজারস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে মোট ৯১ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।


সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল কাদির সুমন ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী রফিক আহমদ ৪০ ভোট পেয়ে পরাজিত হন।


নির্বাচন চলাকালে সমিতির উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নির্বাচিত সভাপতি আব্দুল কাদির সুমনকে আগামী দুই বছরের জন্য সমিতির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।


নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির সুমন সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15896
Page of