logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ জুন ২০২৬ ০১:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশার ইতিহাস-ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে বই প্রকাশের উদ্যোগ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুন ২০২৬ ০১:০০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ জুন ২০২৬ ০১:০০ অপরাহ্ন
ধর্মপাশার ইতিহাস-ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে বই প্রকাশের উদ্যোগ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে বই আকারে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, সদস্য কবির হোসেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাজমুল হক সজীব এবং ইসলামী সংগীত শিল্পী আ খ ম আসাদুল্লাহ।


এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী আমিনুল হক চৌধুরী, সভাপতি শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছবির, অর্থ সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা ধর্মপাশা উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানসমূহের তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে একটি তথ্যবহুল ও গবেষণাধর্মী বই প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, গবেষণা ও সম্পাদনার কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15890
Page of