Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | ০১:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের গভীর শোক প্রকাশ

WP Import
🕒 শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | ০১:০০ অপরাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত সহ-সভাপতি, দেশবরেণ্য আলেমে দ্বীন ও বর্ষীয়ান মুরব্বি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল কুদ্দুস ক্বাসিমী (রহ.) ছিলেন জমিয়তের একজন পরীক্ষিত সংগঠক,বিজ্ঞ মুরব্বী ও অনুসরণীয় আলেমে দীন। তিনি আজীবন নিরলসভাবে দ্বীনি খেদমতে কাজ করে গেছেন, যা আমাদের জন্য এক মূল্যবান দৃষ্টান্ত। তাঁর ইন্তেকাল জমিয়ত পরিবারসহ পুরো দেশের দ্বীনি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

 

তিনি আরও বলেন,মহান আল্লাহ তাআলা যেন তাঁর আজীবনের পরিশ্রম, ত্যাগ ও নেক আমলসমূহ কবুল করেন, জান্নাতুল ফেরদৌসে উঁচু মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ তাঁর শাগরিদ-মুরিদ ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

 

উল্লেখ্য,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বিজ্ঞপ্তি।

জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ইন্তেকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের গভীর শোক প্রকাশ
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com