Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | ১২:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে — হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

WP Import
🕒 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | ১২:০৫ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খেজুরগাছ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাগুয়া গ্রামে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,আমি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরে আমানতদারিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবো। নদী ভাঙন রোধ, ব্রীজ নির্মাণ ও রাস্তা–ঘাট সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকার সার্বিক উন্নয়নকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।

 

তিনি আরও বলেন,এই জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা এবং অনুন্নয়নের চিত্র পাল্টানোই আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ একটি উন্নয়নশীল ও নিরাপদ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার গড়ে তুলবো।

 

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল গাফফার,মাওলানা এমাদ উদ্দিন সালিমসহ এলাকার বিশিষ্ট মুরব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

 

গ্রামবাসী আসন্ন জাতীয় নির্বাচনে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

বিজ্ঞপ্তি

নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে — হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১২.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com