Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ ডিসেম্বর ২০২৫ · ১২:২৫ অপরাহ্ন

বিদেশি প্রভাব নয়, জনগণের ইচ্ছায় বাংলাদেশ চলবে: সাদিক কায়েম

WP Import
বিদেশি প্রভাব নয়, জনগণের ইচ্ছায় বাংলাদেশ চলবে: সাদিক কায়েম

সুনামগঞ্জের ছাতকে এক ছাত্র–যুব সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত নির্ধারণ করবে দেশের মানুষ—কোনো বিদেশি প্রেসক্রিপশন নয়।

তিনি বলেন, ভারতের নির্দেশনায় বাংলাদেশ চলবে না; লন্ডন বা পাকিস্তান থেকেও কেউ বাংলাদেশ পরিচালনা করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে জনগণের প্রত্যাশা ও শহীদদের আদর্শের ভিত্তিতে।

শুক্রবার সকালে ছাতক উপজেলার ট্রাফিক পয়েন্ট চত্বরে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র–যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশের আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন।

ডাকসু ভিপি আরও বলেন, বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে।

সমাবেশে তিনি সিলেট ও সুনামগঞ্জের পর্যটন শিল্প এবং কৃষি–মৎস্যসম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। উন্নয়নের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন ন্যায়নিষ্ঠ নেতৃত্ব।

এ সময় তিনি সুনামগঞ্জ–৫ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট চান।

ছাত্র–যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আকবর আলী, সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম আল মাদানী।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com