Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৪১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আইন লঙ্ঘনে বালাগঞ্জে ১০ মামলায় অর্থদণ্ড

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৪১ পূর্বাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি


সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১০টি পৃথক মামলায় মোট ৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, দণ্ডবিধি, ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০২৫-এর আওতায় বালাগঞ্জ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ১০টি পৃথক মামলায় মোট ৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com