Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৩২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে মোহনা সুইটস ও আদি মোহনলালকে ৫৫ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট


সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে মোহনা সুইটস্ ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযান সূত্রে জানা যায়, মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে পরিবেশন ও বিক্রয়ের অপরাধে মোহনা সুইটস্ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়।


অন্যদিকে, প্রয়োজনীয় গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে আদি মোহনলাল প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সহযোগিতা করে।


অভিযানের মাধ্যমে পণ্যের গুণগত মান, সঠিক মোড়কজাতকরণ এবং ভোক্তাস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রতিপালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com