Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:২২ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জের সিরাজপাড়ায় ফিরোজ আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:২২ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ফিরোজ আলী মডেল মাদ্রাসা। মরহুম ফিরোজ আলীর স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক সুলাইমান তায়িবের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহিদুর রহমান।


বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আহমদ মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা জালাল উদ্দিন, নায়েবে আমির সারওয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আহমদ, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন লস্কর, আব্দুল মুনিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবিদুর রহমান এবং ব্যবসায়ী আব্দুল বাছিত।


অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ও মুনির উদ্দিন, মাদ্রাসার সেক্রেটারি চিকিৎসক গোলাম কিবরিয়া, বাবুরবাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল বাছিত, এলাকার মুরব্বি ইয়াসিন আলী, চিকিৎসক হেলাল আহমদ, সংগঠক আহসান মোহাম্মদ সোহেল ও রায়হান আহমদ।


বক্তারা বলেন, একটি শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বীনি ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তাঁরা আশা প্রকাশ করেন, ফিরোজ আলী মডেল মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে জানানো হয়, সিরাজপাড়া গ্রামের মরহুম ফিরোজ আলীর ছেলে আব্দুল বাছিতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাবার নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকায় দ্বীনি শিক্ষার নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে।


এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


এলাকাবাসী আশা প্রকাশ করেন, ফিরোজ আলী মডেল মাদ্রাসা ভবিষ্যতে এলাকার শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি আদর্শ সমাজ গঠনে অবদান রাখবে।


অনুষ্ঠানের শেষে আয়াত রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান বিশেষ দোয়া পরিচালনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com