Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। অক্টোবর ২০২৬ নিয়োগের আওতায় শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) সব ধাপ সফলভাবে শেষ হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়।


নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


প্রাথমিক বাছাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।


প্রাথমিক বাছাইয়ের সব ধাপ শেষ হওয়ায় এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com