Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০৩:৪৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি, না হলে কঠোর ব্যবস্থা—সিলেট জেলা যুবদলকে কেন্দ্রের হুঁশিয়ারি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কেন্দ্রের কঠোর বার্তা, ৩ দিনের সময়সীমা


সিলেট :

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো ২১ নভেম্বর ২০২৬ তারিখের এক সতর্কীকরণপত্রে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


সতর্কীকরণপত্রে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।


কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ না করায় বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে দেখছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


এ অবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।


সতর্কীকরণপত্রে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।


এদিকে কেন্দ্রের এই চূড়ান্ত সতর্কবার্তার পর সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে নতুন করে সাংগঠনিক তৎপরতা ও আলোচনা তৈরি হয়েছে। এখন নির্ধারিত তিন দিনের মধ্যে কমিটি জমা দেওয়া হয় কি না, সেটিই দেখার বিষয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com