Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান অনস্বীকার্য: পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে আউলিয়ায়ে কেরামের অবদান অপরিসীম। শত শত বছর ধরে তাঁরা কঠোর সাধনা, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করে ইসলামের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁদের প্রচেষ্টায় পথহারা মানুষ সঠিক ঈমান-আকিদার শিক্ষা লাভ করে ইসলামের পথে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমির আলহাজ্ব মাওলানা মুফতি শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হুসেইনী।


তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাঁদের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।


একই অনুষ্ঠানে তিনি মিথ্যা বলা প্রসঙ্গে বলেন, মিথ্যা বলা মহাপাপ ও গুনাহে কবিরা। এ গুনাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তওবা করতে হবে। পাশাপাশি ইসলামে গান-বাজনা সম্পূর্ণ হারাম উল্লেখ করে তিনি গান-বাজনাসহ অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


তিনি আরও বলেন, মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে এবং আল্লাহর বিধান ও সন্তুষ্টিকে জীবনের সব ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে।


গত বুধবার (১৮ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাহফিলের আহ্বায়ক মো. ফয়জুল করিমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আয়োজনে ওয়াজ করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের মহাসচিব মাওলানা মুফতি নাজিম উদ্দীন মাছুমী, মাওলানা শরীফ উদ্দিন নুরী ও মাওলানা কবির আহমেদ।


মাহফিল শেষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম বিশ্বের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com