Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৪:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর ঝুলন্ত সেতু: জমি অধিগ্রহণ জটিলতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ০৪:০৩ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়ভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন ঝুলন্ত সেতুর জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করে জমি অধিগ্রহণের বিষয়টি পর্যালোচনা করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিংকি শাহা, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান ও সার্ভেয়ার জাহাঙ্গীর আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সরেজমিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জমি অধিগ্রহণের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ সময় তাঁরা দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জটিলতা নিরসনের আশ্বাস দেন।


দীর্ঘদিনের প্রত্যাশিত এ ঝুলন্ত সেতুর নির্মাণকাজ জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন ও আশ্বাসে সেতুর কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।


স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজের প্রতিবন্ধকতা দূর করা হবে। এতে বড়ভাঙ্গা নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com