Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

আহত গ্রাম পুলিশ বীনা রাণীর চিকিৎসায় পাশে দাঁড়াল বানিয়াচং উপজেলা প্রশাসন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জ:

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশ নিতে গিয়ে আহত উত্তর-পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বীনা রাণী (ফাতেমা)-এর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসাইন। এ সময় চিকিৎসার ব্যয় নির্বাহে তাঁকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।


গত ৭ নভেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ অংশ নিতে গিয়ে আহত হন বীনা রাণী। এরপর থেকে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার দুপুরে বাড়িতে যান ইউএনও। এ সময় তিনি আহত গ্রাম পুলিশ সদস্য ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসন, বানিয়াচংয়ের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন।


গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রত্যন্ত এলাকার মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও প্রশাসনের মানবিক দায়িত্বের অংশ।


মহাসমাবেশে অংশ নিতে গিয়ে আহত বীনা রাণীর চিকিৎসায় উপজেলা প্রশাসনের এই সহযোগিতাকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী একজন সদস্যের দুর্দিনে প্রশাসনের সরাসরি পাশে দাঁড়ানো ইতিবাচক দৃষ্টান্ত।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীনা রাণীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com