Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শুক্রবার গোয়াইনঘাট সফরে আসছেন মন্ত্রী, পরিদর্শন করবেন যেসব উন্নয়নকাজ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন

সিলেট :


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন সড়ক ও সেতুর উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।


সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তিনি সিলেটের নিজ বাসভবন থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় খাইরাই-উপরগ্রাম-হাদারপাড় সড়ক পরিদর্শন করবেন।


সকাল ১১টা ৩০ মিনিটে লুনী নদীর আনফরের ভাঙা এলাকায় ২৮৮ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।


এ ছাড়া দুপুর ১২টায় গ্রামীণ সড়ক সেতু, কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গুরুকছি-সিটিংবাড়ি-পেকেরখাল সড়কের মেরামতকাজ এবং সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট বাজার জিসি-রাধানগর বাজার জিসি-জাফলং বাজার সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করবেন মন্ত্রী।


দুপুর সাড়ে ১২টায় রাধানগর বাজার জিসি-হাদারপাড় বাজার জিসি সড়ক পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর।


সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় রাধানগর বাজার জামে মসজিদে নামাজ আদায় এবং জাফলংয়ে সওজ ডাকবাংলোয় মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল ২টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ১৯ নভেম্বর প্রকাশিত সরকারি সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com