Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

গোলাপগঞ্জের বাঘায় ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৫০ শিক্ষার্থী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চবিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।


পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. জুবায়ের আহমদ, গোলাপগঞ্জ এমসি একাডেমির সিনিয়র শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোফাজ্জল হোসাইন, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক এ.এস.এম. খায়রুল আলম চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী শোভন এবং ফাউন্ডেশনের সদস্য আবুল খায়ের চৌধুরী শাহীন।


এ সময় আরও উপস্থিত ছিলেন হাছনা নাজিম মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসনাত আলম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ আহমদ ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সুমন, হাজী আব্দুল আহাদ উচ্চবিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম, হেলাল আহমদ কয়েছ, ফয়সল আলম ও জাহাঙ্গীর আলম সুহেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধার যথাযথ মূল্যায়ন এবং পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।


তাঁরা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় ও সময়োপযোগী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অতিথিরা এ মহতী উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি গোলাম রব্বানী চৌধুরীকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষা প্রসারে এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com