Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিয়ের সাড়ে তিন মাসে সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক গৃহবধূর কন্যাসন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী। অন্যদিকে, নিজের বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো ভাইকে দায়ী করে তাঁর সঙ্গে বিয়ে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই গৃহবধূ।


ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে।


স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার এলাকার এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেনের (২৫) বিয়ে হয়। পেশায় নৌকার মাঝি মিরাজের স্ত্রী বিয়ের আগে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।


বিয়ের প্রায় সাড়ে তিন মাস পর, গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের তারিখ ও সন্তান জন্মের সময়ের ব্যবধান সামনে আসার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে গত ১১ নভেম্বর বুধবার বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ হোসেন।


এদিকে, ওই তরুণীর অভিযোগ, তাঁর বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। একই সঙ্গে আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। তবে ঘটনার পর থেকে আবুল খায়েরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যরাও কোনো বক্তব্য দিতে রাজি হননি।


স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর তিনি খোঁজখবর নেন। একপর্যায়ে জানতে পারেন, তাঁর স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।


দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে রোববার বিকেলে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছিল।


ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com