Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১২:০১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি রিং, অন্য ব্লকে বেলুনিং

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ১২:০১ অপরাহ্ন

ঢাকাঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। একই সঙ্গে হৃদ্‌যন্ত্রের অপর একটি ব্লকে বেলুনিং পদ্ধতিতে চিকিৎসা সম্পন্ন করেছেন চিকিৎসকরা।


রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।


এর আগে শনিবার (১৪ নভেম্বর) একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। অপর ব্লকটিতে ডাইলেশন বা বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়।


অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।


উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থার বিষয়টিও উঠে এসেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com