Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে পুলিশের অভিযানে বড়দেশের জাকারিয়া ও সহযোগী গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ন

সিলেট :

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে বড়দেশ এলাকার জাকারিয়া (৪০) ও তাঁর সহযোগী এমাদ উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।


শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার বড়দেশ উত্তর গ্রামের নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) দুর্গা কুমার দেব, এসআই (নিরস্ত্র) মোহন রায়, এসআই (নিরস্ত্র) আব্দুল হান্নান ও এএসআই (নিরস্ত্র) অনন্ত পালসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তার জাকারিয়া (৪০) মৃত সমছুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে কানাইঘাট বিবিধ মামলা নম্বর-১২৩/২৬ এবং কানাইঘাট সিআর মামলা নম্বর-১৩/২৬-এ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর সহযোগী এমাদ উদ্দিন মতছির আলীর ছেলে। তাঁদের দুজনের বাড়ি উপজেলার বড়দেশ উত্তর গ্রামে।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com