Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের সদস্য রুহিত আটক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিত (২৬) নামে সিলেট জেলা ছাত্রলীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।


আটক মজিবুর রহমান রুহিত সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি সিলেট কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য বলে জানা গেছে। রুহিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগ্নে।


আটকের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


তবে কোন কোন মামলায় তিনি অভিযুক্ত এবং মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com