Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে পুলিশের পৃথক অভিযান, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. জুয়েল আহমদ (২৭) এবং মিয়াগুল গ্রামের মঞ্জুর আহমদের ছেলে ফয়ছল আহমদ।


পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে জুয়েল আহমদকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩)-এর একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশি তথ্য অনুযায়ী, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী।


অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এএসআই (নিরস্ত্র) মো. মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল মিয়াগুল গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে ফয়ছল আহমদকে গ্রেপ্তার করে। তিনি পারিবারিক জারি-১৭৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com