Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০২:৪৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০২:৪৪ পূর্বাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের গত তিন বছরের সেবা কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এ সময় দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম. আ. মুহিত প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।


যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আমজদ ভূইয়া, আব্দুস সালাম ও সাইফুর রহমানসহ অন্যরা।


স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, কোষাধ্যক্ষ জাগির হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমীর আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


মতবিনিময় সভায় দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম. আ. মুহিত বলেন, “প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আস্থার সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ আমাদের আজকের এই সফল যাত্রাকে আরও সুদৃঢ় করেছে।”


তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা একটি মহৎ পেশা। দেশ মেডিকেয়ার শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণ এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনেও সেবার মান আরও বাড়িয়ে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবায় এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”


সভায় উপস্থিত সাংবাদিকরা দেশ মেডিকেয়ারের বিগত তিন বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


মতবিনিময় সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সম্পন্ন হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com