Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন: ৪ লিস্টার মেশিন ধ্বংস, জব্দ ১৮ হাজার ঘনফুট বালু

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালুমিশ্রিত পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জাফলং জুমপাড় এলাকায় এ মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জাফলং বাজারসংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে উত্তোলিত ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।


জব্দ করা বালু বিধি অনুযায়ী নিলামের জন্য স্থানীয় একজন জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু যাতে কোনোভাবে মজুত বা পরিবহন করা না হয়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে সচেতন করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com