Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:০৬ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।


গ্রেপ্তার আবুল কালাম (পিতা: সায়েদ উদ্দিন) কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি কানাইঘাট থানার জিআর-২৩৪/১৬ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।


পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম ভূইয়া, এসআই (নিরস্ত্র) দুর্গা কুমার দেব ও এএসআই (নিরস্ত্র) রাসেল মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শ্রীপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com