Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৩:২০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা, অবৈধ মাছ শিকার ও পাখি নিধনে জিরো টলারেন্স

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৩:২০ পূর্বাহ্ন

 গোলাপগঞ্জ::

সিলেটের গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. রুকন-উল-হাসান। সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে মো. রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পরিযায়ী পাখি এ হাওরে আশ্রয় নেয়। বৈশ্বিক জীববৈচিত্র্য সংরক্ষণে হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এর পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার।


তিনি বলেন, অবৈধ মৎস্য আহরণ, অতিথি পাখি শিকার এবং অপরিকল্পিত পর্যটনের কারণে হাওরের নাজুক বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে হাওরের জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


তিনি আরও বলেন, হাওরকেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে স্থানীয়দের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা হবে। বিশেষ করে হাওরের অভ্যন্তরে অবৈধ জাল ব্যবহারকারী ও পাখি শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।


কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম ও মোহাম্মদ তানভীরুল হক, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদরুল ইসলাম, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ লুটন এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শিউলি বেগম।


এ সময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. বদরুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ উদ্দিনসহ পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com