Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১০:৩২ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সিলেট বিভাগের পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এসআই উৎসব কর্মকার।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনরুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নাছির আহমেদ, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ মালামাল উদ্ধার ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। এসব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এসআই উৎসব কর্মকারকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।


এদিকে তাঁর এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীরসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।


তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে উৎসব কর্মকারের এ অর্জন জৈন্তাপুর মডেল থানার জন্য গৌরবের। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বিভাগের সুনাম ও জনসেবায় অবদান রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com