সিলেট :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনকে সভাপতি, মাওলানা কাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং হাফিজ মাওলানা এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ৭ নভেম্বর (শনিবার) সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনে আয়োজিত সংগঠনের ত্রিবার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওলানা আবুল বাশার ও মাওলানা ওয়ারিছ উদ্দিন। সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা নোমান আহমেদ কাওছার। সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ছালেহ আহমদ।
এ ছাড়া অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আকমল হোসাইন, তালীম-তরবিয়ত সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্বারী আব্দুল বাছিত, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, শিক্ষা-সাহিত্য-গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, সহশিক্ষা-সাহিত্য-গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন।
সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফায়যুর রহমান, সহসমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহিদুর রহমান, পরিবেশ উন্নয়নবিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ফুরকানিয়া মক্তববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মামুনুর রশিদ, মসজিদ পাঠাগার সম্পাদক হাফিজ মাওলানা মাছুম আহমদ, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী এবং সহদপ্তর সম্পাদক মাওলানা জিবান উদ্দিন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন—মাওলানা কে এম উমর ফারুক, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, মাওলানা খুরশীদ আলম, হাফিজ মাওলানা নজির আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ মাওলানা শামসুজ্জামান, মাওলানা মুফতী নিজাম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতাউর রহমান, মাওলানা অলিউর রহমান, মাওলানা খালেদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসার, হাফিজ আহমেদ উল্লাহ, হাফিজ মাওলানা রফিক আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাওলানা বাহা উদ্দিন আরমান ভূঁইয়া এবং মাওলানা কামরুজ্জামান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন ও সাংবাদিক আবদুল কাদের তাপাদার।
নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছর সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।