Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরের উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত ইউএনও

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খান। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন খাতসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময়কালে নবাগত ইউএনও আবুল হাসনাত খান জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত শোনেন।


এ সময় তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ, সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসনের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনস্বার্থবিরোধী অনিয়ম, অসংগতি ও সমস্যাগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।


জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ ও নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল কবীর খান এবং প্রেসক্লাবের সদস্য মীর শোয়েব আহমদ, মো. সাজ উদ্দিন, মো. আব্দুল্লাহ, শুয়াইবুর রহমান ও বিলালুর রহমান।


মতবিনিময় শেষে জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com