Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রমের মধ্য দিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনের কর্মসূচি শেষ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ন

সিলেট :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে।


৭ নভেম্বর শুরু হওয়া এ কর্মসূচির শেষ দিনে সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনের ওষুধ স্প্রে এবং ডাস্টবিন স্থাপন করা হয়।


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন কোতোয়ালি, শাহপরান, জালালাবাদ, মোগলাবাজার, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফসর খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. তৌফিক মোস্তফা এবং কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সুয়েব আহমদ।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, মিছবা আহমদ জেইন, বিমল দেবনাথ, জিয়াউর রহমান জিয়াব, সুবাহান আজাদ, কাউছার হোসেন রকি, সোহেল আহমদ ও হোসেন খান ইমাদ।


এ ছাড়া থানা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, জালালাবাদ থানা শাখার আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্যসচিব মানিক মিয়া, বিমানবন্দর থানা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, শাহপরান থানা শাখার আহ্বায়ক নুরুল হক মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ।


এ ছাড়া মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সায়েফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদসহ বিভিন্ন থানা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।


তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com