Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জুবাইদা রহমান-সোফির বৈঠক: নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকা :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটেনের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, মেয়েদের শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ব্রিটিশ ডাচেসকে স্বাগত জানান। নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে সোফির দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি চোখের স্বাস্থ্যসেবা ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে তাঁর উদ্যোগের কথাও উল্লেখ করেন।


বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।


এ সময় ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিবার ও সমাজের আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচি সম্পর্কেও ডাচেসকে অবহিত করেন তিনি।


এ ছাড়া মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com