Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক মাছচাষিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুর রউফের ছেলে।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুর রহমান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিষিদ্ধ মাছ চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com