Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকের ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি পথসভা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলামের সমর্থনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাজ গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।


আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং তুফাজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম।


সভায় আরও বক্তব্য দেন বাতির আলী, আত্তর আলী, শহিদ মিয়া, মইনুদ্দীন, জসিম উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসকির আলী, যুবদল নেতা রজব আলী, শাইদ আলম ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।


বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও নির্বাচনি পরিবেশ নিয়ে আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com