Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ০৪:০০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ০৪:০০ অপরাহ্ন

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত ৭ ও ৮ নভেম্বর এসব অভিযান পরিচালনা করে।


বিজিবির ৮ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে অভিযান চালায় সোনারখেওর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।


এদিকে, ৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com