Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ০১:৩০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বনাথে ১৬ বিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী নিয়ে মজিদ আম পল্লীর প্রথম মেধাবৃত্তি পরীক্ষা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ০১:৩০ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি, 

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথে ‘মজিদ আম পল্লী ১ম মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার অলংকারী ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।


রোববার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলংকারী ইউনিয়নের টেংরা এলাকার জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্বনাথের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন উদ্দিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন এবং মাস্টার আবুল কাহার হেকিম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী হাজী আব্দুল হান্নান উরফি মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, লালাবাজার বিএনপি নেতা আব্দুল গফফার, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক মাস্টার আ.হ.ম. গোলাম রব হাসনু, প্রধান শিক্ষক মাস্টার মাসুক আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, সফাহ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ এবং সহকারী শিক্ষক সোহেল মিয়া, নানু মিয়া ও ফয়ছল চুপদার।


এ ছাড়া টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনে আরা বেগম, নতুন কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, সহকারী শিক্ষিকা হাফছা খানম, পিয়ারা বেগম ও রিংকু রাণী পাল উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হেলাল মিয়া চৌধুরী, আছকর আলী, শহীদ বক্স পিন্টু, অলংকারী ইউনিয়ন বিএনপি নেতা দুলাল মিয়া ও নাছির উদ্দিন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুক হক মুহিদ, জবান উল্লাহ একাডেমির পরিচালক আব্দুল মন্নান, মঈন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, জবান উল্লাহ একাডেমির প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমির আলী, বিশিষ্ট ব্যবসায়ী রাজু মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল হক জুনেদ, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস, সদস্য মিশু চন্দ্র দাস ও আব্দুল হামিদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


পরীক্ষা শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁরা এ ধরনের মেধাবৃত্তি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com