Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ট্রাফিক পুলিশের অভিযানে ৯০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৪১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৭ পিস ইয়াবা ও ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ছিনতাইকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৭৭ পিস ইয়াবা এবং ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে।

এদিকে একই সময়ে সিলেট মহানগর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com