Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১০:২৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

হবিগঞ্জে গ্রাম্য গানের আসরের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ জিকে গউছের

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ১০:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলায় গ্রাম্য গানের কোনো আসর আয়োজনের অনুমতি না দিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপিদলীয় হুইপ জিকে গউছ।


রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।


সভায় জিকে গউছ বলেন, এলাকার মানুষ গ্রাম্য গানবাজনা পছন্দ করেন না। তাই পুরো জেলায় সম্ভব না হলেও অন্তত তাঁর নির্বাচনী এলাকায় এ ধরনের গানের আয়োজন বন্ধ রাখতে হবে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে কোথাও যেন মারামারি, সংঘর্ষ কিংবা প্রাণহানির মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


হুইপ বলেন, শীত মৌসুমে এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন বেড়ে যায়। এসব ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা বা ধর্মীয় অনৈক্য সৃষ্টি না হয়, সে বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।


বাণিজ্যমেলা ও শিল্পমেলার নামে অশ্লীলতা এবং জুয়ার আসর বসানোর বিষয়েও আপত্তি জানান জিকে গউছ। তিনি বলেন, এলাকায় ব্যবসা-বাণিজ্য ভালোভাবেই চলছে। নতুন করে মাঠে দোকান বসানোর প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। অন্য এলাকায় এ ধরনের আয়োজনের চাহিদা থাকলেও তাঁর এলাকার মানুষ এসব পছন্দ করেন না।


তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলায় প্রশাসনকে কাজ করতে হচ্ছে। এর মধ্যে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হোক, তা তিনি চান না। এ বিষয়ে জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান তিনি।


সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com