দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্যই সমবায়ের মূল ভিত্তি। এসব মূল্যবোধ ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালনা করা গেলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।