Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

ধর্মপাশায় অনুমোদন ছাড়া মাটি পরিবহন, লরি চালককে ৫০ হাজার টাকা জরিমানা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের ধর্মপাশায় বিনা অনুমতিতে লরিতে করে মাটি পরিবহনের দায়ে মো. কাজল মিয়া (২৬) নামের এক লরি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।


দণ্ডিত কাজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি ও বালু পরিবহন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিনা অনুমতিতে মাটি পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী লরি চালক কাজল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


পরে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com