Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০১:৫৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

শান্তিগঞ্জে হাওর-নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি জিয়াউর রহমান সম্পাদক রেদুয়ান

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০১:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জ উপজেলা সম্মেলনে গৃহীত কমিটিটি ৭ নভেম্বর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন লাভ করে। গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।


অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শহীদুল ইসলাম রেদুয়ান।


কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাওলানা শাহ আলম, মো. মিজানুর রহমান ও আহমেদ উসমান। যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক হুসাইন ও মো. নাছির আলী। অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর। বাঁধবিষয়ক সম্পাদক হয়েছেন প্রদীপ কুমার দাশ ও আতিকুর রহমান রুয়েব।


এ ছাড়া দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সফিক উদ্দিন এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী।


কমিটিতে নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া, রেজাউল করিম, মিজানুর রহমান, সারোয়ার আরিম শাওন, ইকবাল হোসেন, আবু খালেদ, সালমান হোসেন, নকুল সূত্রধর ও আলী আমজাদ।


হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন এবং সভাপতি মো. রাজু আহমেদের অনুমোদনে কমিটিটি কার্যকর হয়েছে।


নবগঠিত কমিটির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলায় হাওর, নদী, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com