Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান, মানবপাচার ও হত্যাচেষ্টা মামলাসহ গ্রেপ্তার ৩

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ন

কানাইঘাট , সিলেট: সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনের দুটি মামলার দুই আসামিসহ বিভিন্ন ধারার একটি মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।


কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, কানাইঘাট থানার মামলা নম্বর-২০, তারিখ ২৮ অক্টোবর ২০২৬, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬-এর ৬(২), ৭ ও ৮ ধারার মামলার এজাহারনামীয় আসামি মো. আলী হোসেন (৩৭) এবং মামলা নম্বর-০৫, তারিখ ৩ নভেম্বর ২০২৬, একই আইনের ৬(১), ৭, ৮, ৯(১) ও ১১ ধারার মামলার এজাহারনামীয় আসামি সজিব আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী হোসেনের পিতার নাম মো. সিরাজ উদ্দিন এবং সজিব আহমদের পিতার নাম আব্দুল হান্নান। তারা দুজনই কানাইঘাট উপজেলার রাতাছড়া দনা চা বাগান এলাকার বাসিন্দা।


অন্যদিকে, কানাইঘাট থানার মামলা নম্বর-০১(১)২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারার মামলার এজাহারনামীয় আসামি আব্দুল কাদির (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ ৩য় খণ্ড এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।


বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে বড়বন্দ ৩য় খণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে আরও জানা গেছে, কানাইঘাট থানার এসআই (নিরস্ত্র) সোহাগ চৌধুরী, এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ শরীফ ও এসআই (নিরস্ত্র) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।


গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com