Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০১:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, জৈন্তাপুরে মনোনয়ন বিতরণ ৫ নভেম্বর থেকে

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০১:২৪ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে জৈন্তাপুর উপজেলায় শুরু হচ্ছে নির্বাচনী প্রস্তুতি। আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। এ কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।


নির্বাচন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহী প্রার্থী ও প্যানেলগুলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


শ্রম অধিদপ্তরের বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬ গত ৩০ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১২ নভেম্বর আপিল শুনানি, ১৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।


নির্বাচনে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্যানেলভুক্ত নন—এমন কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।


মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে। নির্বাচনের বিস্তারিত তথ্য শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট www.dol.gov.bd থেকে জানা যাবে।


চা-শ্রমিক ইউনিয়নের এ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com