Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০২:০৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ০২:০৩ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ উপজেলার খাসেরা (মানিকপুর) গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে ময়নুল হক (৪৪) এবং কলাদাপনিয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে মো. শিহাব উদ্দীন (৪০)।


সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক পাচার প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com