Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অনুমতি ছাড়া দুই দিন বিদ্যালয়ে অনুপস্থিত, ধর্মপাশায় সহকারী শিক্ষিকাকে শোকজ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্বানুমতি বা ছুটি ছাড়াই দুই দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগে মুক্তা খানম নামে এক সহকারী শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (২ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।


নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা খানম গত ১৭ ও ১৮ মে কোনো ধরনের পূর্বানুমতি বা ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী তৌহিদুন নবী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।


প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে ওই শিক্ষিকার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।


নোটিশে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অনিয়মিত অনুপস্থিতিজনিত অপরাধের শামিল। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


নোটিশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা মুক্তা খানম বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। যথাসময়ে নোটিশের জবাব দেওয়া হবে।’

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com