Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, খাদে পিকআপ ও দুমড়েমুচড়ে গেল মিশুক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একটি মালবাহী পিকআপ ভ্যান সড়কের পাশের খাদে পড়ে যায় এবং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় একটি ব্যাটারিচালিত মিশুক। আহতদের মধ্যে মিশুকচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় এবং দুপুরে কালিয়াদারা ব্রিজের কাছে দুর্ঘটনা দুটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে মোড়াকরি ইটভাটা সংলগ্ন সড়ক দিয়ে একটি মালবাহী পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।


অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে কালিয়াদারা ব্রিজের সন্নিকটে যাত্রীবাহী ‘দিগন্ত পরিবহন’ বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিশুকটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আহত মিশুকচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com