Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০৪:১৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: সিলেটে রিজভী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০৪:১৮ অপরাহ্ন

সিলেট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে। শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরিকল্পিতভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।


তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টার উদাহরণও রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।


জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায়’ থাকার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তাঁরা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না—এমনটা জনগণ ভাববে না।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com