Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০১:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ টাকা। এ ঘটনায় পৃথক দুই অভিযানে দুজনকে আটক করেছে পুলিশ। তবে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় পুলিশের অভিযানের সময় এক অভিযুক্ত পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত রুবেল মিয়া পালিয়ে যান।


অন্যদিকে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।


এ সময় এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল বাড়িটির বারান্দায় রাখা ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ২৯ কার্টন বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী উদ্ধার করে। উদ্ধার করা ওষুধসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ লাখ টাকা।


অভিযানকালে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।


কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গনি জানান, থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রী জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।


পুলিশ আরও জানায়, দুই অভিযানে জব্দ করা পণ্য ও ওষুধসামগ্রীর মোট আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com