সিলেট থেকে কুমিল্লার লাকসামে আলোচিত কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মো. রবিউল হোসেন (৩১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রবিউল হোসেন কুমিল্লার লাকসাম থানাধীন নতুন বাড়ি এলাকার বাসিন্দা। তিনি আক্তার হোসেনের ছেলে। গত ৩১ অক্টোবর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ আভিযানিক দল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লার লাকসাম থানাধীন তারাপুর গ্রামের বাসিন্দা কাউছার স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। ফোন পাওয়ার পর তিনি জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছেন এবং বাড়ি ফিরতে দেরি হতে পারে বলে স্ত্রীকে জানিয়ে বাড়ি থেকে বের হন।
পরদিন সকালে কাউছার বাড়িতে ফিরে না আসায় তাঁর স্ত্রী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পান। পরে স্ত্রী ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এরপর গত ১৮ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন জনৈক মকছুদা বেগমের বাড়ির পাশের একটি ধানখেতে কাউছারের অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তাঁর স্ত্রী ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুমিল্লার লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আন