Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান, দায়িত্ব হস্তান্তর করলেন সুনন্দা রায়

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনে দায়িত্বের পরিবর্তন হয়েছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সদ্য বিদায়ী ইউএনও মিজ সুনন্দা রায়।


পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের মধ্য দিয়ে নতুন দায়িত্বে যাত্রা শুরু করেন মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


জানা গেছে, গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


অন্যদিকে, জৈন্তাপুরের বিদায়ী ইউএনও মিজ সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com